Header Ads Widget

Responsive Advertisement

তুর্কিদের জমিতে কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠা কতটা নৈতিক? গাজী আল মামুন

আজকে অনেকেই দাবি করছে যে যদি তুর্কি আরব বাঙ্গালীদের রাষ্ট্র থাকতে পারে তবে কেন কুর্দিদের রাষ্ট্র থাকবে না? খুবই ভালো কথা এখন প্রশ্ন হল, পৃথিবীর রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস কি জানেন? আজকে যে তুরস্কো সেই তুরস্কের প্রতি ইঞ্চি জমি লক্ষাধিক তুর্কির রক্তের বিনিময়ে অর্জন করা হয়েছে।
মূলত তুর্কিরা সেন্ট্রাল এশিয়ার একটা জাতি। তারা আটশত সালের দিকে মধ্যপ্রাচ্য বসতি স্থাপন করে। এরপর তাঁরা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে পরের ৬০০ বছর ধরে যুদ্ধে লিপ্ত থাকে। রোমানদের কাছ থেকে ইঞ্চি ইঞ্চি করে জমি কেড়ে নিয়ে সেই দখল করা জমিতে বসতিস্থাপন করে। এভাবে তারা একদিন রোমানদের কাছে থেকে রাজধানী কনস্টান্টিপোল দখল করে নেয়। যা আজকে আধুনিক তুরস্কের সমৃদ্ধশালী পর্যটন নগরী ইস্তানবুল নামে পরিচিত।
আজকে কুর্দিরা যে জমিতে বসবাস করছে সেই জমি ওসমানীয়দের তলোয়ারের জোরে জয় হয়েছিল। হাজার হাজার তুর্কির রক্তের বিনিময় এইসব ভূখণ্ড জয় করেছিলেন তারা।এরপর ওসমানিয়া সুলতানগন এইসব ভূখণ্ডে কুর্দিদের বসতি স্থাপনের অনুমতি দেয়।
সুতরাং কুর্দিরা যদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তবে সেটা তুরস্কের জমিতে নয় তাদের উচিত হবে ইউরোপ থেকে জমি ছিনিয়ে নিয়ে সেখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করা কারণ কুর্দিরা ইউরোপের বলকান অঞ্চল থেকে এসেছিল। সুতরাং তাদের আদি ভূমিতে তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করা উচিত। এক ইঞ্চি আরব অথবা পারস্য অথবা তুরস্কের জমির উপর তাদের থাকার কোন অধিকার নাই।
লেখকঃ আব্দুল্লাহ আল মামুন, ব্লগার

Post a Comment

0 Comments