Header Ads Widget

Responsive Advertisement

চাঁদপুর বাগে ইব্রাহিম মাদ্রাসার মাহফিল

রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চাঁদপুর দারুল উলুম বাগে ইব্রাহিম মাদ্রাসার ত্রিশ তম বাৎসরিক ওয়াজ মাহফিল আগামী ১৮ নভেম্বর ২০১৯।

মাহফিলে প্রধান মেহমান হিসাবে ওয়াজ করিবেন জনপ্রিয় বক্তা দেশ বরেণ্য আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মুস্তাকুন্নবী সাহেব। কুমিল্লা। বিশেষ মেহমান হিসেবে ওয়াজ করিবেন মোফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান ফেরদৌস সাহেব কুয়াকাটা। হযরত মাওলানা ইউসুফ সাহেব জামিয়া উসমানিয়া চাটখিল।

প্রধান অতিথি হিসেবে থাকবেন ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব জাহিদ হোসেন ভূঁইয়া।

মাহফিলে সভাপতিত্ব করিবেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব।

সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বাগে ইব্রাহিম মাদ্রাসার মুহতামিম মাওলানা হোসাইন আহমেদ সাহেব।

চাঁদপুর দারুল উলুম বাগে ইব্রাহিম মাদ্রাসাটি দীর্ঘ ত্রিশ বছর থেকে সুনামের সাথে পরিচালিত হচ্ছে। অসংখ্য হাফেজী কোরআন উত্তম মাদ্রাসা থেকে বের হয়ে দেশের বিভিন্ন প্রান্তে কোরআনের খেদমত করে যাচ্ছে। এছাড়াও কিতাব বিভাগ থেকে প্রতিবছর অসংখ্য ছাত্র অধ্যায়ন শেষ করে মাওলানা মুফতি মুফাসসির হচ্ছে। নূরানী বিভাগে সহি কুরআন শিক্ষা দিয়ে যাচ্ছে উক্ত মাদ্রাসাটি।

উক্ত মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিংয়ে যেখানে শতশত এতিম ছাত্রদের কে বিনা পয়সায় খাওয়ানো হচ্ছে। তাই মাদ্রাসা কর্তৃপক্ষের বিত্তবানদের প্রতি আহ্বান মাদ্রাসা পরিচালনা করার জন্য এবং এতিম ছাত্রদের ভরণপোষণের জন্য যেন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়।



Post a Comment

0 Comments